• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে ৮ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব‌্যবসায়ী আটক

সিসি নিউজ, ২৪ অক্টোবর।। র‌্যাব-১৩ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার বিকালে নীলফামারী জেলার সৈয়দপুর শহরস্থ জিকরুল হক রোডে অভিযান পরিচালনা করে কসমেটিকস সামগ্রীর একটি কার্টুনের ভিতর থেকে প্রায় আট হাজার পিস ইয়াবা উদ্ধার করে এবং মাদক ব্যবসায়ী শ্রী বাবু রায় (৪০)কে গ্রেফতার করেন। শ্রী বাবু রায় দিনাজপুর জেলার পার্বতীপুর খোলাহাটি নতুন বাজার এলাকার মৃত আশুতোষ রায়ের পুত্র।
উল্লেখ‌্য, উত্তরবঙ্গে সাম্প্রতিক কালের এটিই ইয়াবার সবচেয়ে বড় চালান ধরা পড়লো যার আনুমানিক মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদকের বড় বড় চালান সরবরাহের সাথে সম্পৃক্ততার কথা স¦ীকার করেছে। সে কসমেটিকস্ ব্যবসার আড়ালে বিভিন্ন কার্টুনে করে এই মাদক ব্যবসা পরিচালনা করতো। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব-১৩ রংপুর সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ