• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে যুবদলের দুপক্ষের সংঘর্ষে আহত ২

সিসি নিউজ, ২৭ অক্টোবর : নীলফামারীর সৈয়দপুরে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ জন গুরুতর আহত হয়। আহতদের সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের কার্যালয়ে ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে একটি গ্রুপ দলীয় কার্যালয়ে মিলাদ-মাহফিলের আয়োজন করে। এসময় অপর গ্রুপটি এলে উভয় গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এতে যুবদলের আনোয়ারুল ইসলাম মানিক (৩৫) ও দেলোওয়ার হোসেন (৩৭) আহত হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় ১০০শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফুর রহমান জানান, আহত দুজনের মধ্যে মানিকের অবস্থা গুরুতর। তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হতে পারে।
এদিকে, জাতীয়তাবাদী যুবদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। নিরাপত্তার জন্য দলীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ