• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পীরগঞ্জে ডায়াবেটিক হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন

এন এন রানা,পীরগঞ্জ (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে ২০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতাল নির্মাণ প্রকল্প’র ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার পীরগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের ভিস্তি প্রস্তর ফলক উন্মোচন করেন সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এমপি। এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক পারভীন মেহতাব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুতুবুল আলম, প্রকল্প পরিচালক আবুবক্কর সিদ্দিক, পিডাব্লিউডি’র নির্বাহী প্রকৌশলী আল-মামুন হক, উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্, উপজেলা আ’লীগে সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক ও সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম, ডায়াবেটিক সমিতিরি প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, হাসপাতাল নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ২৫ লাখ ৪৬ টাকা। প্রকল্পে কাজ ২০১৯ সালের জুন মাসে শেষ হবে বলে জানিয়েছেন।

পীরগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল দুই স্কুল ছাত্রীঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সেনগাঁও ইউনিয়নের দস্তমপুর গ্রামে ও ভোমরাদহ এলাকায় শুক্রবার রাতে দুই স্কুল ছাত্রী বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে। দস্তমপুর গ্রামের সিদ্দিক আলী এর কন্যা লিজা আক্তার (১৫) ও ভোমরাদহ খামার সেনুয়া এলাকার জবাইদুর রহমান এর কন্যা শ্রাবনী আক্তার (১৬) শুক্রবার রাতে আনুষ্ঠানিক ভাবে বিয়ের আয়োজন করা হয়েছিল। উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্, সেনগাঁও ইউ’পি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান হস্তক্ষেপ করায় ওই বাল্য বিয়ে দুটি বন্ধ হয়ে যায়।

পীরগঞ্জে অগ্নিকান্ডে ৩ লাখ টাকা ক্ষতিঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় লক্ষ টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার গভীর রাতে পৌর শহরের সাদিয়া মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শুক্রবার গভীর রাতে নাবিল কোচ কাউন্টার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে এল.জি বাটার ফ্লাই শোরুম, জিসা কসমেটিক্স, শম্ভু সেলুন, নাবিল কাউন্টার এর কম্পিউটার সহ বিভিন্ন মালামাল পুড়ে গিয়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। পীরগঞ্জ ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাহরুল ইসলাম জানান, শট সার্টিকেটর কারণে আগুন লেগেছিল। আমরা খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ