• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তারামন বিবিকে ঢাকা সিএমএইচে স্থানান্তর

ঢাকা: বীরপ্রতীক তারামন বিবি ফের অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ হওয়ায় তাকে বৃহস্পতিবার বিকেলে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন জানান, বিকেল ৪টার দিকে তাকে হেলিকপ্টরযোগে ময়মনসিংহ সিএমএইচ থেকে ঢাকা সিএমএইচে পাঠানো হয়েছে।

ঠাণ্ডার কারণে শ্বাসকষ্ট আর কাশি বেড়েছে। অসুস্থ হয়ে পড়ায় হাটাচলা করতে পারছেন না তারামন বিবি।

রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন জানান, তারামন বিবির শ্বাসকষ্টের সঙ্গে কাশিটা অনেক বেড়ে গেছে। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে কয়েকবার অক্সিজেন ও নেবুলাইজেশন দেয়া হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার রাজীবপুর থেকে ময়মনসিংহ সিএমএইচ ভর্তি করা হয়।

তারামন বিবির ছেলে আবু তাহের বলেন, মার শরীরের অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে ময়মনসিংহ সিএমএইচে ভর্তি করা হয়।

জেলা প্রশাসক সুলতানা পারভীন বলেন, ‘আমরা বীরপ্রতীক তারামন বিবির খোঁজ খবর রাখছি।

উল্লেখ্য, কৃতি নারী কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কাচারীপাড়া গ্রামের তারামন বিবি মহান মুক্তিযুদ্ধের সময় ১১নং সেক্টরের হয়ে মুক্তিবাহিনীদের রান্নাবান্না করে খাওয়ানো, তাদের অস্ত্র লুকিয়ে রাখা, পাকবাহিনীদের খবরাখবর সংগ্রহ করা এবং সম্মুখ যুদ্ধে পাকবাহিনীদের বিরুদ্ধে অস্ত্র ধরে যুদ্ধ করে দেশ স্বাধীন করেন। এ কারণে তাকে বীরপ্রতীক খেতাবে ভূষিত করা হয়েছে।

মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশে যে দু’জন নারী মক্তিযোদ্ধাকে বীরপ্রতীক খেতাব দেয়া হয়েছে তাদের মধ্যে হলেন কুড়িগ্রামের বীরপ্রতীক তারামন বিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ