• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

অশ্লীল নৃত্য প্রদর্শনে কারাদণ্ড

Jattraলালমনিরহাট: লালমনিরহাট সদর উপজেলায় ‘অশ্লীল’ নৃত্য পরিবেশনের অভিযোগে আট নারী-পুরুষকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিতরা হলেন- ঝুমুর বেগম (৩০), রত্না বেগম (২৭), রানী বেগম (২০),  সুমি আখতার (১৮), লাবনী বেগম (২৫), মোফাজ্জল হোসেন (৪৫), মোকছেদুল ইসলাম (৩৬) ও তারা মিয়া (৪৩)। এরা সবাই দিনাজপুরের বালুবাড়ি এলাকার বাসিন্দা।
সদর থানার ওসি জমির উদ্দিন জানান, উপজেলার রাজপুর ইউনিয়নের হরিনচওড়ার চর এলাকায় তিস্তা নদীর পাড়ে প্রশাসনের অনুমতি না নিয়ে কয়েকদিন ধরে গানের অনুষ্ঠান চলছিল। সেখানে গানের নামে ‘অশ্লীল’ নাচ চলায় সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে পাঁচ নারী ও তিন পুরুষকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সানাউল্লাহ হক প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ