• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিদ্রোহী প্রার্থী হলে বহিষ্কার: শেখ হাসিনা

ঢাকা, ১৪ নভেম্বর।। দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বিদ্রোহী প্রার্থী হলে দল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হবে বলে সতর্ক করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দুপুরে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মধ্যাহ্ন ভোজের আগে একথা বলেন তিনি।
এ সময় আওয়ামী লীগ সভাপতি বলেন, জনমত জরিপ ও বেসরকারি জরিপের ফলের ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী মনোনয়ন দেবে মনোনয়ন বোর্ড।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এবার আওয়ামী লীগের দলীয় ফরম জমা দিয়েছেন ৪ হাজার ২৩ মনোনয়ন প্রত্যাশী।
সকালে রাজধানীর ধানমণ্ডির কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়ার কথা ছিল। সকালেই ধানমন্ডির কার্যালয়ে উপস্থিত হন মনোনয়ন প্রত্যাশীরা। পরে, সিদ্ধান্ত পরিবর্তন করে প্রধানমন্ত্রী মনোনয়ন প্রত্যাশীদের গণভবনে মধ্যাহ্ন ভোজে আমন্ত্রণ জানান।
এতে মনোনয়ন প্রত্যাশীরা ছাড়াও আছেন মনোনয়ন বোর্ডের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ