• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে মাওলানা ভাসানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত

সিসি নিউজ, ১৭ নভেম্বর: সৈয়দপুরে নানা কর্মসুচীর মধ্যদিয়ে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ১৭ নভেম্বর দুপুরে মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন কমিটি, সৈয়দপুর এর উদ্যোগে তাঁর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, বর্ণাঢ্য র‌্যালী ও পথসভার আয়োজন করে।
শহরের শহীদ স্মৃতি অম্লান চত্ত্বরে মওলানা ভাসানীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে বর্ণাঢ্য র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিআরপি মোড়ে পথসভায় মিলিত হয়। র‌্যালীতে বিভিন্ন পেশাজীবির নারী-পুরুষ ও তরুণেরা অংশ নেয়।
পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়াকার্স পার্টির সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুহুল আলম মাষ্টার, ফজলুল হক, যুব মৈত্রীর সাধারণ সম্পাদক আশরাফুল আলম, ছাত্র মৈত্রীর উপজেলার আহবায়ক মোঃ লিমন প্রমুখ।
বক্তারা বলেন, মওলানা ভাসানীর আদর্শ ছিল সুন্দর ও সাম্প্রদায়িকতাহীন। তিনি সকল ধর্মের, সকল শ্রেণী-পেশার মানুষদের জন্য নিবেদিতভাবে কাজ করে গেছেন। তিনিই ছিলেন বাংলাদেশের প্রথম স্বপ্ন দ্রষ্টা। তিনি লোভ-লালসার উর্ধ্বে থেকে কাজ করেছেন বঞ্চিত, শোষিত, নিপীড়িত ও মেহনতি মানুষের জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ