• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নির্বাচনে ৬টি আসনে ইভিএমে ভোট

সিসি ডেস্ক, ২৫ নভেম্বর।। একাদশ সংসদ নির্বাচনের ৬টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন- ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শনিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ে বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানান- সচিব হেলালুদ্দীন আহমদ। তবে কোন ছয়টি আসনে থাকছে ইভিএম, তা লটারির মাধ্যমে ঠিক করা হবে ২৮ নভেম্বর বুধবার।

স্থানীয় নির্বাচনে ২০১০ সাল থেকে সীমিত আকারে ইভিএমে ভোট নেয়া শুরু হলেও, জাতীয় নির্বাচনে এবারই প্রথম তা ব্যবহার করতে যাচ্ছে নির্বাচন কমিশন। একাদশ সংসদ নির্বাচনে শহর এলাকার ৬টি আসনের সব কেন্দ্রে থাকবে ইভিএম। সারা দেশে ৪০ হাজার কেন্দ্রের মধ্যে মাত্র নয়শোটিতে ভোট হবে এই মেশিনে। থাকবে না কোনো ব্যালট পেপার।

শনিবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের ৪০তম সভায় সিদ্ধান্ত হয়, লটারির মাধ্যমে ঠিক করা হবে ইভিএম ব্যবহারের ৬টি আসন। ২৮ নভেম্বর জানা যাবে আসনগুলোর নাম। কয়েকটি রাজনৈতিক দলের ইভিএমের বিরোধিতা বিবেচনা করেই ৬টি আসনে ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে বলে জানান ইসি সচিব।

ইভিএম ব্যবহার ও তদারকিতে সহায়তা করবেন সেনাবাহিনী ও নির্বাচন কর্মকর্তারা। কারও আঙুলের ছাপ কাজ না করলে বা ইভিএমে ত্রুটি হলে তার ভোট দিতে পারবেন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা। এক্ষেত্রে, প্রিজাইডিং কর্মকর্তা শতকরা ২৫টি পর্যন্ত ভোট দিতে পারবেন বলেও জানান ইসি সচিব।

ক্ষমতাসীন আওয়ামী লীগ ইভিএমের পক্ষে অবস্থান জানালেও, বিরোধিতা করে আসছে বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্ট। এমনকি মামলার হুমকিও দিয়ে রেখেছে তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ