সিসি নিউজ, ২৬ নভেম্বর।। নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ রোববার রাত ৯টার সময শহরের বাস টার্মিনাল এলাকা থেকে সোহেলরানা বাপ্পী (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তার শরীর তল্লাশী করে ১৪ পুড়িয়া হেরোইন উদ্ধার করে পুলিশ।
সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার এস আই সাইদুর রহমান রাতে বাস টার্মিনালে অভিযান চালিয়ে যাত্রীবেশে থাকা বাপ্পীকে আটক করে। আটক বাপ্পী সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ার ছলিমুদ্দিনের পুত্র।
বাপ্পীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা নিশ্চিত করেছেন।