• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘ব্রিফিংয়ে অংশ নিতে পারবেন না ডিসি-কমিশনাররা’

সিসি নিউজ, ২৭ নভেম্বর।। সরকারের উন্নয়ন, প্রশাসনিক বা নির্বাচন-সংক্রান্ত কোনো ব্রিফিংয়ে অংশ নিতে পারবেন না জেলা প্রশাসক (ডিসি) ও বিভাগীয় কমিশনাররা। এ কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার এই সিদ্ধান্ত বাস্তবায়নে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দিয়েছে ইসির উপসচিব মো. আব্দুল হালিম খান।

চিঠিতে বলা হয়, ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তাদের চাকরি বর্তমানে নির্বাচন কমিশনের অধীনে। তাই নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ পর্যন্ত তারা ইসির অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

চিঠিতে আরো বলা হয়, তারা সকারের উন্নয়ন, প্রশাসনিক বা নির্বাচন-সংক্রান্ত কোনো ব্রিফিংয়ে অংশ নিতে পারবেন না।

ধারণা করা হচ্ছে, জেলা প্রশাসকদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেকে নিয়ে ব্রিফ করা হয়েছে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ইসি থেকে এমন নির্দেশনা এলো।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ