• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কাল সৈয়দপুরে এক ঘন্টা ব‌্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা

সিসি নিউজ, ৩০ নভেম্বর।। নীলফামারী-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী দেয়ার দাবিতে শনিবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত সকল ব‌্যবসা প্রতিষ্ঠান বন্ধের কর্মসূচী ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা ও পৌর শাখা আয়োজিত দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওই ঘোষনা দেয়া হয়।

বাংলাদেশ আওয়ামী লীগ সৈয়দপুর পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রফিকুল ইসলাম বাবু সংবাদ সম্মেলনে লিখিত বক্তব‌্য পাঠ করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ মন্ডল, সাধারন সম্পাদক আখতার হোসেন বাদল, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ মোজাম্মেল হকসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব‌্যে ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রফিকুল ইসলাম বাবু বলেন, বিমানবন্দর থাকায় সৈয়দপুরকে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে খ‌্যাত। ফলে নির্বাচিত সরকারের এ আসনে নির্বাচিত সংসদ সদস‌্যের খুবই প্রয়োজন। তাই দলের তৃর্ণমূল কর্মী ও সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার প্রার্থীকে বিজয়ী সাংসদ হিসেবে নির্বাচিত করার। কিন্তু এখন পর্যন্ত নৌকা প্রার্থীর ঘোষণা না আসায় তারা বিক্ষুব্ধ ও হতাশাগ্রস্ত। দলীয় প্রার্থীর দাবিতে তারা কাফনের কাপড় পড়ে মহাসড়ক অবরোধ, মিছিল-মিটিং করেছে। এ আন্দোলনের ধারাবাহিকতায় আগামীকাল শনিবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত সকল ব‌্যবসা প্রতিষ্ঠান বন্ধের কর্মসূচী ঘোষণা করা হলো।

বক্তব‌্যে তিনি আরো বলেন, মহাজোটের শরীক জাতীয় পার্টির প্রার্থী মনোনীত বর্তমান সংসদ সদস‌্য আলহাজ্ব শওকত চৌধুরীর বিতর্কিত কর্মকান্ডের কারণে জনপ্রিয়তার দিক থেকে শুণ‌্যের কোটায় নেমে এসেছে। একই দলের নতুন মুখ আদেলুর রহমান আদেলের জয় পাওয়ার কোন সম্ভাবনা নেই। পক্ষান্তরে বিএনপি’র একাধিক প্রার্থী নির্বাচনে নেমেছেন। এ পরিস্থিতিতে আওয়ামী লীগের প্রার্থীর জয় যে সুনিশ্চিত এই কথা প্রত‌্যেকটি নেতা, কর্মী, সমর্থক ও জনগনের মুখে মুখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ