• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ

সিসি নিউজ, ২ ডিসেম্বর।। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আজ। সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে বাছাইয়ের কাজ শুরু করবেন রিটার্নিং কর্মকর্তারা।

তফসিল অনুযায়ী, বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর দাখিল করা ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র বাছাই করা হবে। বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বৈধ প্রার্থীদের তালিকা ঝুলিয়ে দেয়া হবে। বাছাইয়ে উত্তীর্ণ হওয়ার পরও কেউ চাইলে, ৯ ডিসেম্বরের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। ১০ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন। সেদিন থেকেই আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা।

গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আর, ২৮ নভেম্বর ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ