• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ছেলের লাশ নিয়ে ঘাতক বাবার আত্মসমর্পণ

ঢাকা, ০৫ ডিসেম্বর।। রাজধানীর বাংলামোটরে একটি বাসা ঘিরে কয়েক ঘণ্টা ‘জিম্মি’ পরিস্থিতির পর অবশেষে সন্তানের লাশ নিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন ঘাতক বাবা নুরুজ্জামান কাজল।

বুধবার বেলা পৌনে ২টার দিকে কাফনে মোড়ানো সন্তানের লাশ নিয়ে দোতলা থেকে নিচে নেমে আসেন তিনি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, বাবা এবং বেঁচে যাওয়া ছোট ছেলেকে থানায় নেয়া হয়েছে। মৃত শিশুটিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, ঘাতক বাবা নুরুজ্জামান কাজলকে থানায় নিয়ে জিজ্ঞাসাবদ করা হচ্ছে। কীভাবে শিশুটির মৃত্যু হয়েছে তা জানার চেষ্টা চলছে।

এর আগে বুধবার সকালে বাংলামোটরের ১৬ নম্বর লিংক রোডের ওই বাড়ির দোতলা বাসায় নিজ সন্তান সাফায়েতকে হত্যা করেছেন নুরুজ্জামান কাজল। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ও র‌্যাব ওই বাসাটি ঘেরাও করে। তবে এ সময় পুলিশকে ভেতরে প্রবেশ করতে দেননি নুরুজ্জামান।

এদিকে, নুরুজ্জামানের ভাই উজ্জ্বল সাংবাদিকদের জানান, তার ভাই মাদকাসক্ত। সে দুই বিয়ে করেছে। তবে তার কোনো স্ত্রী তার কাছে থাকে না। তাই বাংলামোটরের দুই শিশু সন্তান সাফায়েত ও সুরায়েতকে নিয়ে থাকতেন তার ভাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ