• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

খালেদার প্রার্থীতা বাতিল নিয়ে হাইকোর্টের বিভক্ত আদেশ

ঢাকা, ১১ ডিসেম্বর।। দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদা জিয়ার প্রার্থিতা বাতিল নিয়ে বিভক্ত আদেশ দিয়েছে হাইকোর্ট। ৩ আসনেই খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন এমন আদেশ দিয়েছেন বিচারক বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। এদিকে মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন বিচারপতি ইকবাল কবির। 

বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ রুল জারির পাশাপাশি খালেদা জিয়ার মনোনয়ন বাতিলে ইসির সিদ্ধান্ত স্থগিত করেছেন। একই সাথে খালেদা জিয়ার তিনটি রিট আবেদনই মঞ্জুর করেন তিনি। তবে খালেদা জিয়ার রিট আবেদন খারিজ করে দেন বিচারপতি ইকবাল কবীর। 

নিয়ম অনুযায়ী এখন প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য তৃতীয় বেঞ্চ গঠন কোরে দেবেন। তৃতীয় বেঞ্চে ন্যায়বিচার পাবেন বলে প্রত্যাশা জানান খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল। অন্যদিকে দন্ডপ্রাপ্ত কাউকে নির্বাচন করতে দেয়া অসাংবিধানিক হবে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ