• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীর পুলিশ সুপার এবারেও পেলেন শ্রেষ্ঠ পুরস্কার

নীলফামারী, ১১ ডিসেম্বর॥ টানা তৃতীয় বারের মতো নবেম্বর-১৮ এর মাসিক মুল্যায়ণেও রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার মনোনিত হয়েছেন নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন। এছাড়াও ঐ রেঞ্জের শ্রেষ্ঠ টানা দুইবার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোনিত হয়েছেন নীলফামারী সদর থানার মমিনুল ইসলাম ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট অফিসার হিসেবে মনোনিত হয়েছেন জলঢাকা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) এবিএম বদরুদ্দোজা বাদল। 
সোমবার(১০ ডিসেম্বর) বেলা ১১ টায় রংপুর ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে তাদের হাতে মনোনয়ন স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য। এসময় অতিরিক্ত ডিআইজি মজিদ আলীসহ রংপুর বিভাগের আট জেলার পুলিশ সুপারগন উপস্থিত ছিলেন।
জেএমবির সক্রিয় সদস্য গ্রেফতার, মাদক উদ্ধার, গুরুত্বপূর্ন ইভেন্ট পরিচালনাসহ বিভিন্ন অভিযানে নেতৃত্ব ও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেনকে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার মনোনিত করা হয়। এর আগেও গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসেও তিনি শ্রেষ্ঠ পুলিশ সুপার মনোনিত হয়েছিলেন।
এছাড়াও ইপিজেডের চোরাই চামড়া, চোরাই মোটরসাইকেল, অটো চার্জার উদ্ধার, হোরোইন, ইয়াবা ও গাঁজাসহ মাদক উদ্ধারসহ আসামী গ্রেফতার ও পলাতক-সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারের অবদান রাখায় নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলামকে দুই বারের রেঞ্জের সেরা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোনয়ন করা হয়।
একই সাথে সার্বিক মূল্যায়নে রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নীলফামারী জেলা এবং শ্রেষ্ঠ থানা হিসেবে নীলফামারী সদর থানা নির্বাচিত হয়। বিষয়টি নিশ্চিত করেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ