• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিদ্রোহীদের প্রার্থিতা প্রত্যাহারে সময় দিল আ’লীগ

সিসি নিউজ, ১৫ ডিসেম্বর।। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সিদ্ধান্ত উপেক্ষা করে যারা বিভিন্ন আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদের ১৭ ডিসেম্বরের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করতে হবে। নির্ধারিত এই সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার না করলে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্ত নেতা আওয়ামী লীগের যু্গ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

শনিবার (১৫ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

জাহাঙ্গীর কবির নানক বলেন, আওয়ামী লীগ বা মহাজোটের কোনো বিদ্রোহী প্রার্থী নাই। কিছু স্বতন্ত্র প্রার্থী রয়েছে। এটা দেড় ডজন নয় আরও অনেক কম।

তিনি বলেন, নির্বাচনের মাঠে এখনো নিজ দল আওয়ামী লীগ বা মহাজোটের প্রার্থীর বিরুদ্ধে যারা এখনো রয়েছেন তাদের ১৭ ডিসেম্বরের মধ্যে সরে দাঁড়াতে হবে। সরে দাঁড়ানোর বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাতে হবে।

এছাড়া তাদের অবশ্যই আওয়ামী লীগ বা মহাজোটের প্রার্থীর স্বপক্ষে ভোটের মাঠে কার্যকর ভূমিকা রাখতে হবে। আর এটা না মানলে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এর আগে ৮ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের সিদ্ধান্ত উপেক্ষা করে যারা বিভিন্ন আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদের উদ্দেশে একটি চিঠি পাঠিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ