• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএনপির মঞ্চ থেকে নেমে গেলেন কাদের সিদ্দিকী

সিসি ডেস্ক, ১৬ ডিসেম্বর।। একাদশ জাতীয় নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটনের সমর্থনে আয়োজিত পথসভায় বিএনপির মঞ্চ থেকে ক্ষিপ্ত হয়ে নেমে যান বঙ্গবীর কাদের সিদ্দিকী। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ময়মনসিংহ ৭ (ত্রিশাল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটনের সমর্থনে আয়োজিত পথ সভায় যোগদানের জন্য ঐক্যফ্রন্টের নেতারা সন্ধ্যার পর থেকে মঞ্চে আসতে থাকে। সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে পথসভায় বক্তব্য রাখছিলেন বিএনপি নেতা সেলিমা রহমান।

এ সময় কাদের সিদ্দিকী মঞ্চে আসলে তাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেয় বিএনপি নেতারা। পরে বক্তব্য শুরু হওয়ার দুমিনিটের মধ্যে রাগে মঞ্চ থেকে বক্তব্য চলাকালীন সময়ে মাইক রেখে সোজা গাড়িতে গিয়ে ওঠেন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি। বক্তব্য শেষ না করেই নেমে যাওয়ার সময় বিএনপি বা উপস্থিত কারো সঙ্গে কোনো কথা না বলে চলে যান তিনি।

সমাবেশে বক্তব্য প্রদানকালে কাদের সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ করে বঙ্গবীর হয়েছি, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বীরউত্তম খেতাব পেয়েছে। আজ ড. কামালের নেতৃত্বে ঐক্যফ্রন্টের মাধ্যমে ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে নেমেছি।

কাদের সিদ্দীকী বক্তব্য চলাকালে সেলফি তোলা আর মোবাইলে ছবি তোলার ধাক্কাধাক্কি সামাল দিতে না পেরে তিনি বলেন, মঞ্চের আশেপাশের এসব নেতারাই দলকে নষ্ট করেছে। এদের কারণেই আজ এই দশা এই বলেই তিনি মঞ্চ থেকে নেমে সভাস্থল ত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ