• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা গ্রেফতার

সিসি ডেস্ক, ১৬ ডিসেম্বর।। সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালীগঞ্জের একাংশ) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী জি এম নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বেলা দেড়টার দিকে শ্যামনগর উপজেলা সদরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

নজরুল ইসলাম জামায়াতের নেতা। বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তিনি। নজরুলের সঙ্গে গ্রেফতা করা হয়েছে জামায়াতের নেতা ও শ্যামনগর উপজেলা পরিষদের বরখাস্ত চেয়ারম্যান আব্দুল বারী, পদ্মপুকুর ইউনিয়ন জামায়াতের আমীর আবদুর রব ও জামায়াত নেতা শেখ আব্দুল বারীকে।

শ্যামনগর থানার ওসি আবুল কালাম চারজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতার অভিযোগে দায়ের করা ১২টি মামলায় জিএম নজরুল ইসলামের বিরুদ্ধে, পাঁচটি মামলায় আব্দুল বারীর বিরুদ্ধে ও চারটি মামলায় শেখ আব্দুল বারীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাৎক্ষণিকভাবে এসব পরোয়ানা পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ