• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারী-১ আসনে জাপার ভুয়া প্রার্থী গ্রেফতার

নীলফামারী, ২১ ডিসেম্বর।। নীলফামারী-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে দলের প্রতীক লাঙ্গলসহ পোস্টারিং করায় নীলফামারীর ডিমলায় পিয়ারুল ইসলাম বাবু (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে ডিমলা সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে ভুয়া প্রার্থীকে গ্রেফতার করা হয়। ওই এলাকার মজির উদ্দিনের ছেলে পিয়ারুল।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও প্রতীক লাঙ্গলসহ নিজের ছবি যুক্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপা প্রার্থী হিসেবে পোস্টার প্রকাশ করেন পিয়ারুল ইসলাম বাবু।

এ ব্যাপারে ডিমলা উপজেলা জাপা সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন রাজু বাদী হয়ে ডিমলা থানায় বৃহস্পতিবার একটি মামলা করেন। (মামলা নং মামলা নম্বর-৫)।

মামলার প্রেক্ষিতে ডিমলা সদরের তিতপাড়াস্থ নিজ বাড়ি থেকে রাতেই ডিমলা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ তাকে গ্রেফতার করেন।

বিষয়টি নিশ্চিত করে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ বলেন, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী না হয়েও নিজেকে প্রার্থী দাবি করে প্রচারণা চালানোয় ওই ব্যক্তিকে আটক করা হয়।

আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হবে।

প্রসঙ্গত, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ