• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নির্বাচন কমিশন ঠুটো জগন্নাথ- সৈয়দপুরে মির্জা ফকরুল

সিসি নিউজ, ২২ ডিসেম্বর।। বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন, ৯২ হাজার মামলা আর ২৫ লক্ষ আসামী করে নজির বিহীন ঘটনা ঘটিয়ে বলছেন নির্বাচন পরিবেশ সুষ্ঠ রয়েছে। এ নির্বাচন কমিশন ঠুটো জগন্নাথ, ঢাল নাই, কিছুই করতে পারেনা। কিছু বললে অসহায়ের মতো তাকিয়ে থাকে। তাই এ নির্বাচন কমিশন দিয়ে কখনও সুষ্ঠ নির্বাচন হতে পারেনা।
তিনি আজ শনিবার দুপুরে নীলফামারীর সৈয়দপুরের ফাইভ স্টার মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী পথসভায় এ কথা বলেন। জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।
তিনি আরো বলেন, আ’লীগ সরকার একটা স্বৈরাচার আর ফ্যাসিবাদের পাথর আমাদের বুকে চেপে রেখে আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। তারা রাষ্ট্র যন্ত্র প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে।
ফকরুল বলেন, কৃষকদের বলেছে বিনা পয়সায় সার দেবে কিন্তু এ সরকার কি তা দিয়েছে। বরং ৩শ টাকার ইউরিয়া এখন ১২শ টাকায় কিনতে হচ্ছে। ১০ টাকার চাল ৫০ টাকায় কিনতে হচ্ছে। প্রতিটি জিনিসের দাম ৪/৫ গুন বৃদ্ধি পেয়েছে। আর আইনশৃঙ্খলা বাহিনী যেন এখন আ’লীগের চাকরী করে।
তিনি বলেন, নির্বাচনের কোন পরিবেশ না থাকায় মানুষের মুখে এখন কোন হাসি নাই। নির্বাচনের মাঠই নাই আবার সেথায় মাঠ সমান হবে কিভাবে। আপনাদের অধিকার আদায় করে নিন। ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট গননা শেষে বাড়ি ফিরবেন।
সভায় নীলফামারী-০৪ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী আমজাদ হোসেন সরকারের হাতে ধানের শীষ তুলে দিয়ে তাকে এ আসন থেকে বিজয়ী করার আহবান জানান মহাসচিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ