• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে মন্ত্রী নূরের নির্বাচনী কার্যালয়ে আগুন, আটক ৩

সিসি নিউজ, ২৫ ডিসেম্বর।। নীলফামারীতে একটি আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জামায়াত-বিএনপিকে দায়ী করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।
স্থানীয়রা জানায়, সোমবার গভীর রাতে নীলফামারী-২ (সদর) আসনের রামনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চরচরাবাড়ি বাজারে অবস্থিত আওয়ামী লীগ প্রার্থী আসাদুজ্জামান নুরের নৌকা প্রতিকের নির্বাচনী কার্যালয়ে আগুন জ্বলতে দেখা যায়। এসময় স্থানীয়রা ছুটে এসে আগুন নেভালেও কার্যালয়টি পুড়ে যায়। অগ্নিকান্ডের ঘটনায় কার্যালয়ের ভেতরে থাকা সব চেয়ার-টেবিল ও পোস্টার পুড়ে যায়।
বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে বলে দাবি স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি মকসুদার রহমান।
এ ঘটনায় ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জামায়াতের সভাপতি আবুল কালাম আজাদ (৫২) এবং শিবিরকর্মী মামনুর রশিদ (২০) ও মোহাম্মদ আলীকে (১৯) পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ