• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের স্ত্রীর ওপর হামলার চেষ্টা

ঠাকুরগাঁও, ২৬ ডিসেম্বর।। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রীর ওপর হামলা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

ঠাকুরগাঁও-১ নির্বাচনী এলাকায় লিফলেট বিতরণের সময় মির্জা ফখরুলের স্ত্রীর ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলার চেষ্টা করে।

বুধবার দুপুরে ঠাকুরগাঁও কালিবাড়ি এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন ডেকে এসব অভিযোগ করেন মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম।

রাহাত আরা বেগম বলেন, সকালে ঠাকুরগাঁও পৌর শহরের বসিরপাড়া এলাকায় ধানের শীষের প্রচারণা ও লিফলেট বিতরণ করতে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে আমার ওপর হামলার চেষ্টা করে। পরে তাদেরকে অনুরোধ করলে আমাকে ছেড়ে দেয়া হয়। প্রাণভয়ে আমরা ওই স্থান ত্যাগ করি। এভাবে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে আমার অনুরোধ এ বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখবেন।

জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান অভিযোগ করেন, আমাদের নেতাকর্মীদের গণগ্রেফতার করা হচ্ছে। নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ানোর জন্য হামলা করা হচ্ছে। সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, অফিস ভাঙচুর করছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। নির্বাচন কমিশন ও প্রশাসনকে অনুরোধ করব, সুষ্ঠুভাবে যেন ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন সেই পরিবশে তৈরি করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ