• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান সেনাপ্রধানের

ঢাকা, ২৯ ডিসেম্বর।। রোববার অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।শনিবার দুপুরে রাজধানীর আজিমপুরে কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের মাধ্যমে তিনি এ আহ্বান জানান। সেনাপ্রধান বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে। আপনারা নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন।

সেনাপ্রধান আজিজ আহমেদ সাংবাদিকদের বলেন, সবাই আশ্বস্ত করেছে, অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে এবার নির্বাচন অনুষ্ঠিত হবে।আজিজ আহমেদ বলেন, কোনো প্রকার হুমকি আছে কিনা সে জিনিসটা আমরা জানার চেষ্টা করেছি। যাতে করে সেনাবাহিনী দিয়ে সে ঝুঁকি,বিপদ-ভয়ের আশঙ্কা কমিয়ে নিয়ে আসতে পারি। কিন্তু সবাই আমাদের আশ্বস্ত করেছে।সেনাপ্রধান বলেন, কিছু এলাকা যেমন- সীমান্ত এলাকা সম্পর্কে বলেছে। আমি সে এলাকাগুলোতে সেনাবাহিনীর টহল বৃদ্ধি করে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি যাতে সেখানে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা যায়।আজিজ আহমেদ বলেন, এ ছাড়া সারাদেশের সংখ্যালঘু এলাকাগুলোয় সেনাবাহিনী গিয়ে আশ্বস্ত করছে, ভোটাররা যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে তাদের ভোটকেন্দ্রে যেতে পারে এবং যার যার ভোট দিতে পারে। এজন্য সেসব এলাকাগুলোতে সেনাবাহিনী টহল আজকেও যাচ্ছে, নির্বাচনের পরেও যাবে।সেনাপ্রধান বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে দেখেছি, যখনই নির্বাচন অনুষ্ঠিত হয়, যারা হেরে যায়, তারা সংখ্যালঘুদের ওপর আক্রমণ করে। এ ব্যাপারে আমরা অনেক সতর্ক থাকব।আজিজ আহমেদ বলেন, সেনাপ্রধান হিসেবে বলছি, আমিও এই দেশের নাগরিক। গত এক সপ্তাহ সারাদেশ ঘুরে আমার যে অভিজ্ঞতা হয়েছে, বিগত ৪৭ বছরে এরকম শান্ত ও শান্তিপূর্ণ পরিবেশ আমি দেখিনি। বিগত নির্বাচনগুলোতে কিছু না কিছু সহিংসতা হয়েছে। এবারও সহিংসতা হয়েছে, তবে সে সংখ্যা খুবই কম। সবশেষে সুন্দর একটা নির্বাচন যেন সম্পন্ন হয় সে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ