• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাঁশখালী-কাউখালীতে সংঘর্ষ, নিহত ২

চট্টগ্রাম, ৩০ ডিসেম্বর।। চট্টগ্রামের বাঁশখালী ও রাঙ্গামাটির কাউখালীতে আ.লীগ-বিএনপির দু’পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

রোববার (৩০ ডিসেম্বর) ভোররাতে বাঁশখালী সদর পৌরসভার বড়ইতলীতে এবং সকাল ৭টার দিকে কাউখালী উপজেলার ঘাঘরা ইউনিয়নে এ পৃথক সংঘর্ষের ঘটনা ঘটে।

বাঁশখালী সদর পৌরসভার বড়ইতলী এলাকায় সংঘর্ষে নিহত ব্যক্তির নাম আহমদ কবির। তিনিজাতীয় পার্টির কর্মী বলে খবর পাওয়া গেছে।আর কাউখালীতে সংঘর্ষে নিহত হয়েছেন ঘাঘরা ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক বসির। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক টুটুল সাংবাদিকদের জানান, দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহমদ কবির নামের এক ব্যক্তি নিহত হন। লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহত ব্যক্তির রাজনৈতিক পরিচয় জানা যায়নি।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ