• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার স্থগিত ৩ কেন্দ্রে পুনঃভোট ৯ জানুয়ারি

সিসি ডেস্ক, ২ জানুয়ারি।। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে তিনটি কেন্দ্রে আগামী ৯ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের যুগ্ম সচিব ফরহাদ আহমদ খান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

গোলযোগ ও অনিয়মের কারণে ৩০ ডিসেম্বর এই আসনের তিনটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রাখে ইসি। স্থগিত তিনটি কেন্দ্র হচ্ছে- যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুস সাত্তার ভূঁইয়া ধানের শীষ প্রতীক নিয়ে ৮২ হাজার ৭২৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মাঈনউদ্দিন মঈন কলার ছড়া প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৫৬৪ ভোট। ওই তিন কেন্দ্রে মোট ভোটের সংখ্যা ১০ হাজার ৫৭৪। প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১০ হাজার ১৫৯টি।

৩০ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এক প্রার্থীর মৃত্যুজনিত কারণে গাইবান্ধা-৩ আসনে ভোটগ্রহণ পিছিয়ে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়। ভোটের দিন ২৯৮টি আসনের ফলাফল ঘোষণা করে ইসি। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ