• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে ১৩৮৫ বোতল ফেন্সিডিলসহ কলেজছাত্র আটক

সিসি নিউজ, ২ জানুয়ারী ।। নীলফামারীর সৈয়দপুরে ১৩৮৫ বোতল ফেন্সিডিলসহ এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় সৈয়দপুর-পার্বতীপুর সড়কের সাইল্লার মোড় এলাকা থেকে আটক করা হয়। এ সময় একটি প্রাইভেট কার (ঢাকা মেট্টো-গ-২১-৩৭১৪) জব্দ করা হয়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুল আজিজ ও আব্দুল হাকিমসহ সঙ্গীয় ফোর্স ওই এলাকায় প্রাইভেট কারটির গতিরোধ করি। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ির চালক বিপ্লব হোসেনসহ তিন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। তবে গাড়িতে থাকা সৈয়দপুরের একটি শিক্ষা প্রতিষ্ঠানের অনার্স প্রথমবর্ষের ছাত্র মাদক ব্যবসায়ী সোহানুর রহমানকে (২৫) আটক করতে সক্ষম হই। সোহানুর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ডাক্তারপাড়ার মোঃ মকবুল হোসেনের পুত্র।
আটক সোহানুর রহমান জানায়, তারা ওই প্রাইভেট কারযোগে হিলি থেকে সৈয়দপুরের দুই মাদক ব্যবসায়ীর হয়ে ১৩৮৫ বোতল ফেন্ডিসিল নিয়ে আসছিল।
নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল সিসি নিউজকে জানান, সৈয়দপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী মোন্নাফ হোসেন ও জসিয়ার রহমান এই চালানের মূলহোতা। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
নীলফামারী জেলা পুলিশ সুপার আশরাফ আলী বলেন, মাদক ব্যবসায়ীরা যত বড়ই প্রভাবশালী হোক না কেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ