• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাংবাদিক হেদায়েত মোল্লা ৩ দিনের রিমান্ডে

খুলনা, ২ জানুয়ারি।। খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সাংবাদিক হেদায়েত হোসেন মোল্লার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে খুলনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নয়ন বিশ্বাস এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সকালে সাংবাদিক হেদায়েত হোসেনকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চান বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান। খুলনা-১ আসনের ফল ঘোষণায় তথ্য বিভ্রাটের বিষয়ে বটিয়াঘাটা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন খুলনা জেলা সহকারি রিটার্নিং কর্মকর্তা ও বটিয়াঘাটা ইউএনও দেবাশীস চৌধুরী।

মামলায় খুলনায় কর্মরত বাংলা ট্রিবিউনের সাংবাদিক হেদায়েত হোসেন ও মানবজমিনের সাংবাদিক রাশিদুল ইসলামকে আসামি করা হয়। এ ঘটনায় গতকাল দুপুরে সাংবাদিক হেদায়েতকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ