• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শেখ হাসিনাকে সোনিয়া গান্ধীর শুভেচ্ছা ও অভিনন্দন

ঢাকা, ২ জানুয়ারি।। সদ্য শেষ হওয়া জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বাংলাদেশ আওয়ামী লীগের জয়ে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের কংগ্রেস পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী ।

আজ বুধবার সকালে টেলিফোন করে তিনি এ অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী ও বিশ্ব নেতারা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের বেসরকারি ফল গত ৩১ ডিসেম্বর ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে ২৫৯টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্টতা পায় বাংলাদেশ আওয়ামী লীগ (নৌকা)। আর দ্বিতীয় সর্বোচ্চ ২০টি আসন পায় জাতীয় পার্টি (লাঙ্গল)। এছাড়া বিএনপি ৫টি, ওয়ার্কার্স পার্টি ৩টি, জাসদ ২টি, বিকল্পধারা ২টি, গণফোরাম ২টি, তরিকত ফেডারেশন ১টি ও স্বতন্ত্র প্রার্থীরা ৩টি আসন পান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ