• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নতুন এমপিদের শপথ আজ

সিসি ডেস্ক, ৩ জানুয়ারি।। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত এমপিদের শপথ আজ বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার ড. শিরীন শারমিন তাদের শপথবাক্য পাঠ করাবেন। শপথ কক্ষের ধারণক্ষমতা কম হওয়ায় দুই দফায় সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, জাতীয় সংসদের অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে নির্বাচিত কোনো ব্যক্তি শপথ গ্রহণ না করলে সেই আসনকে শূণ্য ঘোষণা করবে সংসদ সচিবালয়। গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে শপথগ্রহন করতে হবে। আর ৩০ দিনের মধ্যে সংসদ অধিবেশন আহ্বান করতে হবে। অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে শপথ ও অঙ্গীকারনামায় স্বাক্ষর না করলে সে আসন শূন্য ঘোষণার দায়িত্ব সংসদের। তারপর আসন শূন্য ঘোষণা করে পূনঃনির্বাচনের জন্য ইসিকে চিঠি দেবে।

এদিকে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান বলেছেন, নবনির্বাচিত সাংসদদের গেজেট গত মঙ্গলবার রাতে প্রকাশ করা হয়েছে।

৩০ ডিসেম্বরের নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে নির্বাচন কমিশন (ইসি) ২৯৮টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে। আওয়ামী লীগ ২৫৯, জাতীয় পার্টি ২০, ওয়ার্কার্স পার্টি তিন, জাসদ দুই, বিকল্পধারা দুই, তরিকত ফেডারেশন এক, জাতীয় পার্টির (জেপি) একজন জয়ী হয়েছেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট এতে ২৮৮টি আসনে জয়লাভ করেছে। বিরোধী জোট বিএনপি প্রধান জাতীয় ঐক্যফ্রন্ট ৬টি এবং অন্যান্য প্রার্থীরা ৪টি আসনে জয়ী হয়েছেন।

আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, নির্বাচিতরা শপথ নেওয়ার এক সপ্তাহের মধ্যে নতুন মন্ত্রিপরিষদ গঠন হবে। বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ