• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

এগিয়ে গেল নিউজিল্যান্ড

Sports

খেলাধুলা ডেস্ক : ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ভারতকে ১৫ রানে হারিয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

বুধবার হ্যামিল্টনের সেডন পার্কে ৪২ ওভারে ২৭১ রান করে নিউজিল্যান্ড। বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকায় ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ভারতের জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৯৭।

ব্যাট করতে নেমে ৪১.৩ ওভারে ভারত ৯ উইকেটে ২৭৭ রান করে।  নিউজিল্যান্ডে হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেন কেন উইলিয়ামসন। ৫৭ রান আসে রস টেইলরের ব্যাট থেকে।

এছাড়া কোরি এন্ডারসন ও গাপটিল ৪৪ রানের দুটি ইনিংস খেলেন।

ভারতের হয়ে বল হাতে সর্বোচ্চ ৩টি উইকেট নেন মোহাম্মদ শামী। লক্ষ্য তাড়া করতে নেমে টপ অর্ডারদের ব্যর্থতায় পেছনে পড়ে যায় ভারত।

কিন্তু মিডল অর্ডারে ভিরাট কোহলীর ৭৮ ও ধোনির ৫৬ রানের ইনিংসে ঘুরে দাঁড়ায় তারা। সঙ্গে রাহানের ৩৬ ও রায়নার ৩৫ রানের ইনিংস জয়ের পথে এগিয়ে নিয়ে থাকে।

৪০তম ওভারের প্রথম বলে ধোনির বিদায়ের পর পথ হারানো ভারত আর ১৫ রানের ব্যবধান ঘুচাতে পারেনি। নিউজিল্যান্ডের পক্ষে টিম সাউদি ৪ উইকেট  নেন ৭২ রানে।

কোরি অ্যান্ডারসন ৬৭ রানে নেন ৩ উইকেট। ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন কেন উইলিয়ামসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ