• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরের বোতলাগাড়ী থেকে চোরাই গরু উদ্ধার

সিসি নিউজ, ৮ জানুয়ারি।। নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ চোরাই ৪টি গরু উদ্ধার করেছে। সোমবার এসআই আব্দুল আজিজ এক অভিযান চালিয়ে ওইসব চোরাই গরু উদ্ধার করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বালাপাড়া গ্রামের মহির উদ্দিনের পুত্র আন্তঃজেলা চোরের মূল হোতা আলিম উদ্দিনকে গ্রেফতার করে। তারই স্বীকারোক্তি মোতাবেক সাইদুল ইসলাম মেম্বারের শ‌্যালক নাজমুল হোসেনের ফাঁকা বাড়ি থেকে ৩টি এবং শ্বাষকান্দর গ্রামের ডাঙ্গাপাড়ার খায়রুল ইসলামের বাড়ি থেকে ১টি গরু উদ্ধার করে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা জানান, দীর্ঘদিন থেকে আলিম উদ্দিন গরু চুরির সাথে জড়িত। তার সঙ্গীদের গ্রেফতারে অভিযান চলছে।

এ ব‌্যাপারে সৈয়দপুর থানায় ৪৫৭/৩৮০ ধারায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং-৯।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ