• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এসএসসি’র দুটি পরীক্ষা পিছিয়ে গেলো

Educationসিসি নিউজ: উপজেলা নির্বাচনের কারণে এসএসসি’র দুটি বিষয়ের পরীক্ষা পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব অলিউল্লাহ স্বাক্ষরিত ওই চিঠিতে এ তথ্য জানানো হয়।

পিছিয়ে দেয়া দুটি পরীক্ষা হলো ধর্ম ও হিসাব বিজ্ঞান। আগামী ১৮ ফেব্রুয়ারির ধর্ম পরীক্ষা (ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্ট) অনুষ্ঠিত হবে ১৮ মার্চ। ২০ ফেব্রুয়ারির হিসাব বিজ্ঞান পরীক্ষা হবে ২০ মার্চ।

এর আগে নির্বাচন কমিশন প্রস্তাবিত ৬ ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠানে সম্মতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। এতে করে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার বন্ধের দিনগুলোতে নির্বাচন হবে। শিক্ষার্থীদের সুবিধা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের উপ-সচিব মিহির সারোয়ার মোর্শেদ বলেন, সোমবার শিক্ষামন্ত্রণালয়ে চিঠি দিয়ে ৬টি দিনের কথা জানানো হয়েছে। পরে তারা আমাদেরকে জানিয়েছে, এই দিনগুলোতে নির্বাচন করা যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ