• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে সেতু ধসে দুই শ্রমিক নিহত

ঠাকুরগাঁও, ১০ জানুয়ারী।। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় একটি পুরাতন সেতু ভাঙ্গার সময় ধ্বসে পড়ে ২ শ্রমিক মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরো ৪ জন।

বৃহস্পতিবার দুপুরে জেলার হরিপুর উপজেলার ৩নং বকুয়া ইউনিয়নের বুজরুক-কাদোশুকা গ্রামে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হরিপুর থানার ওসি আমিরুজ্জামান।

নিহতরা হলেন- উপজেলার আমগাঁও ইউনিয়নের মশালডাঙ্গী গ্রামের সহবুলের ছেলে তরিকুল ইসলাম (২০) ও একই গ্রামের আবদুর রউফের ছেলে তজিবুর রহমান (৪৫)।

আহতরা হলেন- ওই গ্রামের গুল মোহাম্মদের ছেলে আখের ও শাম মোহাম্মদের ছেলে জিয়াউর রহমান।

ওসি আমিরুজ্জামান বলেন, পুরাতন সেতুটি ভাঙার সময় শ্রমিকদের উপর ধসে পড়লে তারা দুজন মারা যান। এসময় আহত হন আরো ৪ জন। আহতদের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হরিপুর উপজেলা এলজিডি অফিসার আবদুস ছামাদ বলেন, হরিপুর উপজেলার বুজরুক বড়পুল এলাকায় পরিত্যক্ত সেতুটি টেন্ডারের মাধ্যমে মুক্তার হোসেন নামে এক ঠিকাদারকে দোয়া হয়েছে। বৃহস্পতিবার সেটি ভাঙতে গেলে এ দুর্ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ