• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাসায় দূর্বৃত্তের আগুন

সিসি নিউজ, ১০ জানুয়ারী।। দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি গোলাম নবী দুলালের বাড়িতে দূর্বৃত্তরা আগুন দেয়। ঘটনাটি ঘটে শহরের বালুবাড়ীস্থ তার নিজ বাড়িতে।
বৃহস্পতিবার ভোরে আনুমানিক ৪টার সময় তার বাড়িতে কে বা কাহারা আগুন দিয়ে পালিয়ে যায়। পরে বাসার লোকজন টের পেলে ফায়ার সার্ভিসকে ফোন দেয় এবং নিজেরাও আগুন নেভানোর চেষ্ঠা চালায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত এসে আগুন নেভায়। এসময় নিচতলার বাড়ান্দায় রাখা মূল্যবান বই, শীতবস্ত্র, কম্বল ও কিছু আসবারপত্রসহ অন্যান্য মালামাল আগুনে ভস্মীভূত হয়ে যায়। আগুনে পুড়ে আনুমানিক ১লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেদওয়ানুল রহিম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, পাশের বাড়ির এক নৈশ্য প্রহরী ভেরে ৪জনকে প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়ির আশেপাশে সন্দেহমূলক ঘোড়াফেরা করতে দেখতে পেয়েছে। তার কথা অনুযায়ী তদন্ত চলছে। খুব তাড়াতাড়ি জড়িতদের আইনের আওতায় আনা হবে।
সকালে সদর কোতোয়ালী থানায় সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি গোলাম নবী দুলাল বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ