• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করবে জাতিসংঘ

সিসি ডেস্ক, ১৪ জানুয়ারী।। ২০৩০ সালের এজেন্ডা ও বিশেষ করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক সমাজ, সুশাসন ও আইনের শাসন বাস্তবায়ন প্রচেষ্টার জন্য বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করবে জাতিসংঘ।

রোববার (১৩ জানুয়ারি) ঢাকার জাতিসংঘ কার্যালয় আরো জানায়, ‘বাংলাদেশ সর্বজনীন মানবাধিকার চুক্তি বাস্তবায়নে তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে এবং সবার কল্যাণের জন্য আন্তর্জাতিক চুক্তি মেনে চলবে।’ খবর- ইউএনবির।

এ ছাড়াও এখানে শান্তি, ন্যায় ও শক্তিশালী প্রতিষ্ঠানের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার টার্গেটগুলো গুরুত্ব দেবে বলেও আশা করে আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার উদ্দেশ্যই হচ্ছে- তাৎপর্যপূর্ণভাবে সব ধরনের সহিংসতা হ্রাস করা এবং সারা বিশ্বের সরকার স্থানীয়দের সঙ্গে দ্বন্দ্ব দূর করে শান্তিপূর্ণ সমাধান খোঁজা।

মানবাধিকার পরিষদের নতুন সদস্য হিসেবে বাংলাদেশ সরকার সক্রিয় ভূমিকা পালন করবে বলেও আশা করে জাতিসংঘ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ