সিসি নিউজ, ১৫ জানুয়ারী।। নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
আজ মঙ্গলবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল ও সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবারের হাতে ৫০টি কম্বল তুলে দেন।
পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে ওইসব শীতবস্ত্র বিতরণ করা হয়।