• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে অগ্নিকান্ডে ৭২ বসত ঘর পুড়ে ছাই

নীলফামারী, ১৭ জানুয়ারি॥ ভয়াবহ অগ্নিকান্ডে নীলফামারী সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে ৭২টি বসতঘর ও ঘরে থাকা আসবাবপত্র,ধান,চাল,আলু ও বেশ কিছু নগদ অর্থ পুড়ে ছাই হয়েছে। আজ বৃহস্পতিবার(১৭ জানুয়ারী) ভোরে এ ঘটনায় প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ধারনা করা হচ্ছে।
কুন্দুপুকুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শাহাজাহান আলী চৌধুরী জানান, ওই গ্রামের জাহিদুল ইসলামের বাড়ির বিদ্যুতের সর্ট সার্কিট হতে আগুনের সুত্রপাত হয়ে শৈত্যপ্রবাহের বাতাসে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে গ্রামের জাহিদুল ইসলাম সহ ৩৮ পরিবারের টিনের ও বাঁশের তৈরী ৭২ বসতঘর পুড়ে ছাই হয়।
ক্ষতিগ্রস্থরা এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান জানান, ক্ষতিগ্রস্থদের সরকারীভাবে শুকনো খাবার, ৩০ কেজি করে চাল,তিনটি করে কম্বল ও নগদ তিন হাজার করে টাকা দুপুরে বিতরন করা হয়েছে।
নীলফামারীর ফায়ার সার্ভিস ষ্টেশনের টিম লিডার এনামুল হক জানান নীলফামারী ও উত্তর ইপিজেড ফায়ার ষ্টেশনের দুইটি ইউনিটের গিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসায় গ্রামের আরো ২০টি পরিবারের বসত ঘর রক্ষা পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ