• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসচাপায় নিহত ২

গাইবান্ধা, ২৩ জানুয়ারী।। গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাগদা বাজারে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় ভ্যানের দুই যাত্রী নিহত ও ৩ জন আহত হয়েছেন।

বুধবার (২২ জানুয়ারি) রাতে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের বাগদা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান আলী গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাঁঠালবাড়ী গ্রামের সালামের ছেলে ও আজাহার আলী একই গ্রামের জয়নালের ছেলে।

গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন জানান, গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের বাগদা বাজার এলাকায় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস পেছন থেকে যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইমরান ও আজাহার আলী নিহত হন। পরে পুলিশ ও গোবিন্ধগঞ্জ ফায়ার সার্ভিস এসে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ