• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিফ হুইপ ও হুইপের দায়িত্ব পেলেন যারা

ঢাকা, ৩১ জানুয়ারী।। একাদশ জাতীয় সংসদে চিফ হুইপ ও হুইপ নির্ধারণ করা হয়েছে। সরকারি দলের চিফ হুইপের দায়িত্ব পেয়েছেন নূর-ই-আলম চৌধুরী লিটন। মন্ত্রীর পদমর্যাদায় প্রধান হুইপের দায়িত্ব পাওয়া লিটন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য।

এ ছাড়া প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আরও ছয়জনকে হুইপ নিয়োগ দেয়া হয়েছে। তারা হলেন—শেরপুরের সংসদ সদস্য আতিউর রহমান আতিক, দিনাজপুরের ইকবালুর রহিম, গাইবান্ধার মাহাবুব আরা বেগম গিনি, খুলনার পঞ্চানন বিশ্বাস, জয়পুরহাটের আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও চট্টগ্রামের শামসুল হক চৌধুরী।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বুধবার চিফ হুইপ ও হুইপদের নিয়োগ অনুমোদন করেন। আজ বুধবার একাদশ সংসদ অধিবেশন শুরুর আগে তিনি এ নিয়োগের অনুমোদন দিলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংসদের রীতি অনুযায়ী, রাষ্ট্রপতির অনুমোদনের পর সংসদ সচিবালয় এখন চিফ হুইপ ও হুইপ নিয়োগের প্রজ্ঞাপন জারি করবে।

প্রসঙ্গত, একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে বুধবার বিকাল ৩টায়। অধিবেশনের শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ