• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট, ২ ফেব্রুয়ারী।। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শনিবার (২ ফেব্রুয়ারি) ভোরে পাটগ্রামের ম্যাচেরঘাট সীমান্তের ৮০৩নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। আসাদুল ইসলাম উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর এলাকার নাউয়ার ভিটা গ্রামের কাদমার ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, বাংলাদেশি একটি চোরাকারবারি দল উপজেলার বাউরা ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া সানিয়াজান নদীর ভারতীয় অংশে কাঁটাতারের এলাকায় গরু পারাপার করতে গেলে ভারতের কুচলিবাড়ি ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। এ সময় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও আসাদুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। বিএসএফ ঘটনাস্থল থেকে ৮টি গরু উদ্ধার করে। পরে উদ্ধারকৃত গরু ও আসাদুলের লাশ নিয়ে যায় তারা।

রংপুর ৫১ বিজিবির লে. কর্নেল মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ওই বাংলাদেশির মরদেহ ফেরতের জন্য বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ