• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা, ২ ফেব্রুয়ারী।। রাজনীতিতে মতভেদ থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার বিকেলে গণভবনে রাজনীতিবিদদের সঙ্গে চা-চক্রে অংশ নিয়ে তিনি একথা বলেন বলে জানিয়েছেন, বিকল্প ধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বিকেল সাড়ে চারটা থেকে প্রায় সোয়া এক ঘন্টা এই চা চক্র অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন নানা রাজনৈতিক দলের নেতারা।
এসময় তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম জানান, প্রধানমন্ত্রীর এই উদ্যোগ রাজনীতির জন্য ভালো দিক বয়ে আনবে। ভবিষ্যতেও আবারও এমন আয়োজন হবে বলেও জানান তিনি।
শেখ হাসিনার এ উদ্যোগকে ইতিবাচক বলেছেন, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ