• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

এনসিএল মাঠে গড়াবে ৩০ জানুয়ারি

sportsখেলাধুলা ডেস্ক : আটটি দল নিয়ে আগামী ৩০ জানুয়ারি মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ১৫তম আসর। সাতটি বিভাগীয় দলের সঙ্গে অষ্টম দল হিসেবে খেলবে ঢাকা মেট্রো।

এনসিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চারটি ভেন্যুতে। ভেন্যুগুলো হচ্ছে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম, খুলনা শেখ আবু নাসের স্টেডিয়াম, রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম এবং ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।

২৬ জানুয়ারি থেকে মাঠে গড়ানোর কথা ছিল এনসিএলের । ২০ জানুয়ারির মধ্যে আটটি দলকে ২০ জনের দলের তালিকা পাঠানোর অনুরোধ করেছিল বিসিবির টুর্নামেন্ট কমিটি। সময়মতো টিম লিস্ট না পাওয়ায় চারদিন পিছিয়ে দেওয়া হয়েছে ম্যাচ সিডিউল।

এরই মধ্যে টুর্নামেন্টের প্রথম তিন রাউন্ডের ফিক্সচার নিশ্চিত করেছে বোর্ড। প্রস্তুতি ও জার্সি তৈরির জন্যে দলগুলোকে পাঁচ লাখ টাকা দিয়েছে টুর্নামেন্ট কমিটি। প্রতিটি দলে একজন করে বিদেশি খেলোয়াড় খেলতে পারবেন।

এদিকে, টুর্নামেন্ট আয়োজনের শুরু থেকেই টাইটেল স্পন্সরের খোঁজে রয়েছে ক্রিকেট বোর্ড। সর্বশেষ প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর ‘ওয়ালটন’সহ একাধিক বাণিজ্যিক ব্যাংকে অফার পাঠাচ্ছে বোর্ড।

টুর্নামেন্ট কমিটির সূত্রে জানা গেছে, ৬০ লাখ টাকায় এনসিএলের টাইটেল স্পন্সরশিপ বিক্রি করতে আগ্রহী বোর্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ