• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইটভাটায় নিহত জলঢাকার ১৩ শ্রমিকের পরিবারের কাছে চেক হস্তান্তর

সিসি নিউজ, ৬ ফেব্রুয়ারী।। কুমিল্লার ইট ভাটায় কয়লার ট্রাক চাপায় নিহত নীলফামারীর ১৩ শ্রমিকের পরিবারের সদস্যদের হাতে শ্রমিক কল্যান ফেডারেশনের অনুদানের চেক তুলে দেয়া হয়েছে। আজ বুধবার বিকেলে নীলফামারীর জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে নিহত পরিবারের সদস্যদের হাতে এক লাখ টাকার করে চেক তুলে দেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন। এসময় নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোতালেব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সাধারন) শাহিনুর আলম ও শ্রম মন্ত্রণালয়ের কারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক সোমা রায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারী ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামের ইমরান ইটভাটার একটি লেবার সেডে কয়লা ভর্তি ট্রাক উল্টে ১৩ শ্রমিক মারা যান। এসময় আহত হন ২ জন। নিহত এবং আহত সব শ্রমিকের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ও মীরগঞ্জ ইউনিয়নে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ