রংপুর।। রংপুরের তারাগঞ্জে বিপিএলে বাজিতে হেরে এক যুবক আত্মহত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, চলতি বিপিএল ক্রিকেট খেলায় বাজিতে হেরে আত্মহত্যা করেছে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কুঠিয়ালপাড়া গ্রামের মৃত্যু জয়নাল আবেদীনের ছেলে আত্তাজুল ইসলাম (২২)।
নিহতের বড় ভাই আদুল মিয়া জানায়, শুক্রবার রাতে একই এলাকার প্রতিবেশির সাথে ক্রিকেট (বিপিএল) খেলায় বাজি ধরে ছোট ভাই হেরে যায়। পরে ওই দিন ভোর রাতে অভিমানে গাছের সাথে ঝুলিয়ে আত্মহত্যা করেছে।
হাড়িয়ারকুঠি ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ জিন্নাত আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।