কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জুয়া খেলা অবস্থায় ১৪ জন জুয়ারীকে আটক করে পুলিশ। পরে তাদের প্রত্যেককে ৭ দিনের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার তাদের জেলা কারাগারে পাঠানো হয়।
উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা কমল সিংহ ঘোষ জানান, বুধবার রাতে অভিযান চালিয়ে উপজেলার চাঁদখানা ইউনিয়নে মাঝাপাড়া গ্রাম থেকে জুয়ার সরঞ্জাম সহ ৭ জুয়ারীকে আটক করা হয়। এরা হলো চাঁদখানা ইউনিয়নের দক্ষিণ সিঙ্গেরগাড়ী গ্রামের জিয়া(২৯), খালেকুরজ্জামান(৩৮), আলম হোসেন(৪০), শহিদুল(২৮), আজগার আলী(৫০), আবুল হোসেন(৪০), যাদু মিয়া(২৯) ও পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী গ্রামের রাজিকুল(২২), লালবাবু(৪০),আজাহারুল(৩৮), হানিফুল(৪০), ওলিয়ার(২৮), মাহাদুল(৩০), আলিম উদ্দিন(৩৮) আটক করা হয়। এরপর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেকের ৭দিনের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান সাজাপ্রাপ্তদের বৃহস্পতিবার জেলা কারাগারে পাঠানো হয়।