• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :

সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে আব্দুল গফুর সরকার

সিসি নিউজ, ১০ ফেব্রুয়ারী।। নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি ও নীলফামারী জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। তিনি আজ রবিবার সহকারী রির্টানিং কর্মকর্তার কার্য্যলয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। তিনি জেলা পরিষদের সদস্যপদ থেকে পদত্যাগ করছেন বলে জানিয়েছেন।
তিনি বলেন, কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী অংশগ্রহণ না করার সিদ্ধান্ত মেনে নিলেও স্থানীয় নেতাকর্মীদের চাপের মুখে তিনি দলীয় পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশ নিচ্ছেন। সরকার যদি সুষ্ঠ নির্বাচন করার পরিবেশ তৈরি করে এবং মানুষ ভোট দিতে পারে তাহলে আমি নিশ্চিত নির্বাচিত হবো। আর যদি বিগত জাতীয় সংসদ নির্বাচনের মতো নির্বাচন হয়, তাহলে নির্বাচিত হওয়ার কোন প্রশ্নই আসেনা। তবে মানুষের গোচরে আসবে যে, এ সরকারের অধীনে কথনও সুষ্ঠ নির্বাচন হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ