• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পার্বতীপুর লোকোমোটিভ কারখানা ও জংশন পরিদর্শনে রেলপথ মন্ত্রী

পার্বতীপুর (দিনাজপুর) ।। রেলপথ মন্ত্রী বলেছেন, রেল যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকায়ন করতে হলে সর্বপ্রথম রেল লাইনের উন্নয়ন করতে হবে সে করনে রেলের মহাপরিকল্পনার মধ্যে সরকার এটির উপর গুরুত্ব দিয়েছে। শনিবার বিকেলে পার্বতীপুর রেলওয়ে লোকোমোটিভ কারখানা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, রেলপথে যেসব ষ্টেশন রয়েছে পর্যায়ক্রমে সেগুলোর উন্নয়ন করা হবে। জনবল ঘাটতি পূরণ করা হবে এই লোকোমোটিভ কারখানাসহ সর্বত্র। পার্বতীপুর ৪ লাইনে জংশন ষ্টেশনকে রিমডেলিং করার পরিকল্পনা গ্রহন করা হয়েছে। রেলের বেদখলকৃত জমি উদ্ধার করা হবে।

মন্ত্রী শনিবার বিকেল সাড়ে ৪ টায় পার্বতীপুর আগমন করে লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে সংশ্লিষ্ট রেল কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে বৈঠক করেন। পরে তিনি পার্বতীপুর রেল জংশন ষ্টেশনে অবস্থানরত লোকাল ট্রেনের বগিতে উঠে বগিগুলো পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন এ আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান। পশ্চিম রেলওয়ে জিএম শহিদুল খন্দকার ইসলাম এডিজি/আএস শামসুজ্জামান, জেডিজি/সিএই(লোকো) মঞ্জুর উল আলম চৌধুরী, সিএমই (পশ্চিম) মৃনালকান্তি বনিক প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ