• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের চিন্তা এই মুহূর্তে নেই

সিসি ডেস্ক, ২০ ফেব্রুয়ারী।। শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, বর্তমানে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের চিন্তা এই মুহূর্তে সরকারের নেই। তবে বিষয়টি পরে দেখা যাবে।

আজ বুধবার সকালে টাঙ্গাইলের মির্জাপুরে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা আগে সদরের মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন।

এ সময় শিক্ষকদের কোচিং বাণিজ্যের বিষয়ে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী বলেন, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে কোচিং করা হয় সেটি ভিন্ন বিষয়। তবে শিক্ষকরা কোচিং বা বাড়িতে অর্থের বিনিময়ে কোচিং বাণিজ্য করলে তা বন্ধ করা হবে।

এ ছাড়াও সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরীক্ষার্থী ও দায়িত্বরত শিক্ষকদের মনোযোগের বিঘ্ন না ঘটে সেজন্য পরীক্ষা শুরুর আগেই পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষ করেছেন বলে জানান তিনি।

কেন্দ্র পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, মির্জাপুর সরকারি কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদত হোসেন সুমন, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ