• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নির্বাচন প্রার্থীকে অচেতন করে ছিনতাই

Cintai-3ঢাকা: রাজধানীর রুপনগর বেঁড়িবাধে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী মিজানুর রহমানকে (৩০) অচেতন করে টাকা ও মোবাইল ফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। মিজানুর রহমান জামালপুরের সরিষাবাড়ির মো. ইসমাইল হোসেনের ছেলে। জামালপুরে একটি বেসরকারী হেলথ ফার্মে তিনি চাকুরী করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার নির্বাচনী কাজে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে আসেন মিজানুর। রাত ৮ টার দিকে কাজ শেষে বাড়িতে ফেরার সময় আশুলিয়ার যাবার উদ্দেশ্যে বেঁড়িবাধে বাসের জন্য অপেক্ষা করছিলেন। ওই সময় একটি সাদা মাইক্রোবাস তাঁর সামনে এসে দাড়ায় এবং তাঁকে জোড়পুর্বক মাইক্রোবাসটিতে তুলে। পরে মাইক্রোবাসে থাকা আরো পাঁচজন তাঁর হাত-পা বেঁধে মারধর করে এবং কোমল পানীয় খাওয়ায়। এতে তিনি অচেতন হয়ে পড়লে তার কাছে থেকে পাঁচ হাজার টাকা দু’টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তাঁকে রূপনগরের বেড়িবাধে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে রূপনগর থানার এসআই মুন্না উদ্ধার করে তাঁকে ঢামেক হাসপাতালে প্রেরণ করেন। তিনি জানান, পুলিশের ধারণা, কোন ওষুধ দিয়ে দুর্বৃত্তরা মিজানুরকে অচেতন করেছে।

মিজানুরের ভাই হাফিজুর রহমান জানান, প্রায় ৩-৪ বছর ধরে জমিজমা সংক্রান্ত বিষয়ে গ্রামের বাড়ির প্রতিপক্ষের লোকজনের সঙ্গে তাদের দ্বন্দ্ব চলছে। মিজানুর ওই দুর্বৃত্তদের চিনতে পেরেছে বলে জানিয়েছেন ভাই হাফিজুর। দুর্বৃত্তরা হচ্ছে মালেক, রবিউল, হুমায়ুন, জহিরুল ও দুলু। এরাই মিজানুরকে মাইক্রোবাসে তুলে মারধর করে ও টাকা ছিনিয়ে নেয়। হাফিজুর আরো জানান, জমিজমা নিয়ে বিরোধের কারণেই এ ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ