সিসি নিউজ, ২১ ফেব্রুয়ারী।। পঞ্চম উপজেলা পরিষদের প্রথম ধাপে নীলফামারীর ছয়টি উপজেলার প্রতিদ্বন্দী ৬২ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্ধ করা হয়েছে। বুধবার দুপুরে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক আজহারুল ইসলাম সদর, ডোমার ও ডিমলা উপজেলা এবং জেলা নির্বাচন অফিসে জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলার চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও নারী ভাইস-চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।
যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে এই ছয় উপজেলায় চেয়ারম্যান পদে ১৯ জন, ভাইস-চেয়ারম্যান পদে ২৬ জন এবং নারী ভাইস-চেয়ারম্যান পদে ১৮ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এর মধ্যে সদর উপজেলায় চেয়ারম্যান পদে আর কোন প্রার্থী না থাকায় আওয়ামী লীগ প্রার্থী সাইদ মাহমুদকে বিনা প্রতিদ্বন্দীতায় চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা আজহারুল ইসলাম।